দুর্গাপুর, খোলা খবর: শতাব্দী প্রাচীন দুর্গাপুর রাজবাড়ি জমিদার বাড়িতে এবার দুর্গাপুজো উপলক্ষে এক বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়েছিল। পুজোর কয়েকদিন ধরে চলা এই মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।জানা গেছে, রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে ঘিরে প্রতিবছরই দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান। এবার পুজো কমিটির উদ্যোগে মেলায় বসেছিল বিভিন্ন পসরা। ছিল হস্তশিল্প, মিষ্টির দোকান, শিশুদের জন্য নাগরদোলা ও খেলনার স্টল।স্থানীয় বাসিন্দাদের মতে, রাজবাড়ির এই পুজো শুধু পুজো নয়, এটি আমাদের আবেগ। মেলার কারণে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। বহু পুরনো বন্ধু-বান্ধব, আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মেলে এই মেলায়।পুজো উদ্যোক্তারা জানান, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতেই এই মেলার আয়োজন। আগামী বছর আরও বড় আকারে মেলার পরিকল্পনা রয়েছে।মেলা চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি চালানো হয়।